ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ৬ এপ্রিল ২০২১
আপডেট: ২১:১০, ৬ এপ্রিল ২০২১

শাবির ল্যাবে মৌলভীবাজারের আরও ১৩ জনের করোনা শনাক্ত

প্রবাসী অধ্যুষিত অঞ্চলখ্যাত মৌলভীবাজারে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮৯ জনে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ শতাংশ।

২০২০ সালের ৪ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু দেখেছিল মৌলভীবাজার। সেই থেকে গত এক বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় প্রাণ দিতে হয়েছে ২৪ জনকে।

মারা যাওয়া ২৪ জনের মধ্যে রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৫ জন, জুড়ীতে ২ এবং সদর হাসপাতালের ১১ জন রয়েছেন।

মৌলভীবাজারে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৪ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন।

দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

একই সাথে মারা গেছেন ৬৬ জন। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২ শতাংশ।

এছাড়া একদিনে আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন দাঁড়িয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়