নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৬, ৮ এপ্রিল ২০২১
মৌলভীবাজার পৌর এলাকায় করোনায় আরও ২ জনের মৃত্যু
মৌলভীবাজারের পৌর এলাকায় করোভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পৌর এলাকার দ্বারকের ও অন্যজন পশ্চিম ধরকাপন এলাকার।
জানা যায়, দ্বারক এলাকার নিজামুল ইসলাম (ডালুন) সিলেটের শামসুদ্দিন হাসপাতালে বুধবার (৭ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে মৃত্যবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত নিজামুল ইসলাম (ডালুন) এর মামাতো ভাই মৌলভীবাজার সাইক্লিং কমিটির মডারেটর ইমন আহমেদ।
শহরের দ্বারক জামে মসজিদ সংলগ্ন মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিত ছিলেন। পরে মৃত নিজামুল ইসলামকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে পশ্চিম ধরকাপনে মারা যাওয়া করোনা আক্রান্ত ব্যবসায়ী মাসুক মিয়া বুধবার (৭ এপ্রিল) সিলেটের শামসুদ্দিন হাসপাতালে মৃত্যবরণ করেন। তিনি ওই এলাকার ইনছান উল্লার ছেলে।
মাসুক মিয়া ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার জানাজা শেষে রাত সাড়ে ১০ ঘটিকায় পশ্চিম ধরকাপন এলাকার কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ জানান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর নির্দেশনায় মৃত উভয় ব্যক্তির যানাজা ও দাফন সম্পন্ন করেন।
করোনা ফিউনারেল টিমে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী টিম প্রধান এস এম গোলাম কিবরিয়া, টিম সমন্বয়কারী, সুমন আহমদ, সংগঠনের সিনিয়র সদস্য আলমগীর আহমদ, শাহিন আহমদ, মোঃ আজাদুজ্জামান, এম.জে এইচ সামীর ও হাফেজ মাওলানা ওয়াকিবুর রহমান।
তবে মারা যাওয়া এই দুজন মৌলভীবাজারের বাসিন্দা হলেও তাদের সিলেটের মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ মৌলভীবাজারে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলার আরও ২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১১ জনে। সরকারি হিসেব অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা ২৪ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























