মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৫৭, ৯ এপ্রিল ২০২১
নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
জেলা প্রশাসনের মোবাইল
চলমান লকডাউনের মধ্যে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান।
সরকারের এমন নির্দেশনা, মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। আর সেই অভিযানে জরিমানা গুনেছে ১৬ টি প্রতিষ্ঠান।
শুক্রবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শহরের বিভিন্ন জায়গায় পরিচালনা করা হয় মোবাইল কোর্ট।
অভিযানে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিষেধাজ্ঞা যথাযথভাবে প্রতিপালন না করার শহরের ১৬ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























