ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৮, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ০৯:৪৯, ১০ এপ্রিল ২০২১

শ্রীমঙ্গল থানায় মেশিনগান পোস্ট

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে কোনো নাশকতা মোকাবিলায় স্থাপন করা হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গিয়ে দেখা যায়, সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে এসব নিরাপত্তা চৌকি।

সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য অস্ত্র তাক করে বসে আছেন।

শ্রীমঙ্গল থানা পুলিশ পরির্দশক নয়ন কারকুন জানান, সিলেট মহানগরসহ বাংলাদেশের প্রায় থানায় পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট ফাঁড়ি এবং তদন্তকেন্দ্র ও পুলিশের স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে পুলিশ।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়