ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ১০ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫৮, ১০ এপ্রিল ২০২১

বিকেল ৪ টার আগে মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ আসবে না

ফাইল ছবি

ফাইল ছবি

বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানা গেছে, সেসব এলাকায় বিকেল ৪ টার আগে বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব নয়।

মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ বাহার বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে বলেন, সকাল ৮ টা থেকে মৌলভীবাজারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ নেই। আমাদের রক্ষণাবেক্ষণের কাজ এখনও শেষ হয়নি। আশা করছি বিকেল ৪ টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

যেসকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে:-

শমসেরনগর ফিডারের হাফিজা খাতুল বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, ইসলাম মিশন ও তার পেছনের এলাকা, চৌমোহনাস্থ মার্কেন্টাইল ব্যাংক ও তার আশপাশের এলাকা, দিল্লি হোটেল ও তার আশপাশের এলাকা, সৈয়ারপুর সম্পূর্ণ এলাকা, টিসি মার্কেটের বিপরীতে জেলা ও দায়রা জজের বাসা ও তার আশপাশের এলাকা, মাইজপাড়া, শ্যামলী, রাঙাউটি রিসোর্ট ও রায়শ্রী সম্পূর্ণ এলাকা

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়