নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৯, ১০ এপ্রিল ২০২১
দিন শেষে বিকেলে ফিরলো বিদ্যুৎ
প্রতীকী ছবি
বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। সারাদিন কাটিয়ে দিন শেষে বিকেলে আবার সবার ঘরে চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ বাহার বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে বলেন, সকাল ৮ টা থেকে মৌলভীবাজারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। আমাদের রক্ষণাবেক্ষণের কাজ এখনও শেষ হয়নি বলে আজকের দিনেও কাজ চলেছে।
পরে শেষবিকেলে আবার বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। সারাদিন বিদ্যুৎবিহীন কাটিয়ে এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসীরা।
যেসকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো
শমসেরনগর ফিডারের হাফিজা খাতুল বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, ইসলাম মিশন ও তার পেছনের এলাকা, চৌমোহনাস্থ মার্কেন্টাইল ব্যাংক ও তার আশপাশের এলাকা, দিল্লি হোটেল ও তার আশপাশের এলাকা, সৈয়ারপুর সম্পূর্ণ এলাকা, টিসি মার্কেটের বিপরীতে জেলা ও দায়রা জজের বাসা ও তার আশপাশের এলাকা, মাইজপাড়া, শ্যামলী, রাঙাউটি রিসোর্ট ও রায়শ্রী সম্পূর্ণ এলাকা।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























