কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৬:৪৯, ১৩ এপ্রিল ২০২১
কমলগঞ্জে স্বপ্নের সাঁকোর উদ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ
স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সাংবাদিক জয়নাল আবেদীন।
অনাড়ম্বরপূর্ণ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশত দরিদ্র লোকের মধ্যে ১ লিটার সোয়াবিন, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, আধা কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, আধা কেজি মুড়ির এক একটি প্যাকেট হারে রমজানের উপহার হিসাবে প্রদান করা হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, এই দু:সময়ে করোনাকালীন লকডাউন ও রমজান মাসে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি দরিদ্র মানুষের সহায়তায় এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, সামর্থ্য অনুযায়ী মানবিক কল্যাণে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও পথশিশুদের সহায়তা অব্যাহত আছে। এভাবে সমাজের বিত্তমানরা সহায়তার হাত প্রসারিত করলে দু:সময়েও অসহায় লোকেরা কিছুটা হলেও উপকৃত হবেন।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























