শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৭:১৭, ১৩ এপ্রিল ২০২১
শ্রীমঙ্গলে করোনারোধে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ
চলচ্চিত্রের একটি দৃশ্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধে নির্মিত হয়েছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুরক্ষা এলার্ট। ভিডিওটি নির্মাণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজসহ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই চলচ্চিত্রটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
রোববার (১১ এপ্রিল) রাতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে মুক্তি দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখা যায়, শামীম নামের এক তরুণ পরিবারে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে। স্বাস্থ্যবিধি না মানার কারনে সে কিছুদিনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সে করোনা ভাইরাসে আক্রান্ত থাকাকালীন সময়ে তার বয়স্ক বাবা, মা, ছেলের সংস্পর্শে আসার কারনে তারাও করোনায় আক্রান্ত হয়। ছেলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারনে সে কিছুদিনের মধ্যেই ভালো হয়ে উঠে। কিন্তু তার বয়স্ক মা বাবা করোনা থেকে মুক্ত হতে পারেনি। তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেন অবিনাশ আচার্য্য, ইপা বড়ুয়া, অনির্বান সেনগুপ্ত, আব্দুল ওয়াহিদ, পিয়াল আহমেদ। চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন গল্পকার কপিল কুরি। চলচ্চিত্রটি পরিচালনা করেন নাগরদোলা ফিল্মের পরিচালক শিমুল তরফদার।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, করোনার ২য় ধাপে সারাদেশে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তরুণরাই বেশী স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে ঘুরাফেরা করছেন। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এর সাথে সাথে সামাজিক মাধ্যমে আমরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় আমরা এই সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই ভিডিওটি দেখলে তরুণরা সচেতন হবে বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, ভিডিওটি আমাদের ফেসবুক পেইজ ‘উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল' এ রয়েছে। আমরা আশা করছি নিজের কথা পরিবারের কথা ভেবে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























