ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩১, ১৪ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ২০ শতাংশ।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ জনে। জেলা এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৪৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজারে করোনা রোগী পাওয়া যায়। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়