নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২:১৬, ১৫ এপ্রিল ২০২১
কঠোর লকডাউনে মৌলভীবাজার, ম্যাজিস্ট্রেট-পুলিশ-র্যাব নিয়ে মাঠে জেলা প্রশাসক
মহামারি করোনার বিস্তার রোধে মৌলভীবাজারে শুরু হয়েছে কঠোর লকডাউন।
লকডাউনের প্রথমদিন সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তাছাড়া রোজার প্রথমদিন হওয়ায় ঘরের বাইরে খুবই কম লোকজন দেখা গেছে।
ফার্মেসি, হাসপাতাল, খাবার ও নিত্যপণ্যের দোকান ছাড়া সকল ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রয়েছে।
এটা মৌলভীবাজার জেলা শহরের চিত্র।
লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট-পুলিশ-র্যাব নিয়ে মাঠে বের হয়ে পরেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকেরাও। এছাড়া ৭টি উপজেলায় মাঠে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডরা।
অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া অন্য কোনো পরিবহন খুব একটা দেখা যায় নি। মাঝে মাঝে মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা চলতে দেখা গেছে। অপ্রয়োজনে আইন অমান্য করে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। মুখে মাস্ক না থাকলেও নেওয়া হয় আইনগত ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়- জেলা শহরের ঢাকা-সিলেট মহাসাড়ক, কোর্ট রোড, শাহমোস্তফা রোড, সেন্ট্রাল রোড, কুলাউড়া রোড, চৌমোহনা, কুসুমবাগ এলাকা, বেরিরপার এলাকা ফাঁকা বললেই চলে।
সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে মাঠে বেরিয়ে পরেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রথমে ঢাকা-সিলেট মহাসড়েক শ্রীমঙ্গলের ভৈরববাজার ও সদর উপজেলার মোকামবাজার এলাকায় যান জেলা প্রশাসক। পরে শ্রীমঙ্গল সড়ক, বেরিরপারের আড়ত এবং পশ্চিমবাজারে অভিযানে যান জেলা প্রশাসক।
রোযার প্রথমদিনে নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজারে মানুষের উপস্থিতি বেশ দেখা গেছে। মাস্ক নিয়েও বেশ অসচেতনতা দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে বড় একটা অংশের মুখে যেমন মাস্ক দেখা গেছে। আবার অনেককেই মাস্ক ছাড়াও দেখা গেছে। সেক্ষেত্রে চোখে পরার সাথে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মোবাইল কোর্ট করে করা হয়েছে জরিমানা।
তবে শহর থেকে গ্রামের চিত্র অনেকটাই ভিন্ন। গ্রামের বাজারগুলোতে লকডাউনের প্রভাব খুব বেশি একটা দেখা যায়নি।
মৌলভীবাজারে লকডাউন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের বিস্তারিত বক্তব্য দেখুন আইনিউজের ভিডিওতে-
আইনিউজ/এইচকে/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























