নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২০, ১৫ এপ্রিল ২০২১
পুলিশ সদস্যের সততায় হারানো টাকা ফিরে পাওয়া
এএসআই রাশেদ মোল্লা, আব্দুল আজিজ সুমন ও সেই ডিম বিক্রেতা
এক পুলিশ সদস্যের উদ্যোগে হারানো টাকা ফিরে পেয়েছেন রাজনগরের এক ব্যক্তি। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান। নাম আব্দুল আজিজ সুমন। সততার দৃষ্টান্ত দেখানো সেই পুলিশ সদস্য হলেন এএসআই রাশেদ মোল্লা।
জানা যায়, ইলেক্ট্রিশিয়ান আব্দুল আজিজ মৌলভীবাজারের চৌমোহনা এলাকায় এক ভ্যান থেকে ডিম কিনেছিলেন। তারপর যাওয়ার সময় ভুল করে তার মানিব্যাগ ফেলে যান আশেপাশের কোথাও।
পরে রাজনগরে পৌঁছে অন্যকিছু কিনতে পকেটে হাত দিয়ে তিনি দেখেন তার মানিব্যাগ নেই। তাই দ্রুত মোটরসাইকেলে করে মানিব্যাগের খোঁজে আবার চলে আসেন মৌলভীবাজারের চৌমোহনায়। অল্প সময়েই খুঁজে পান সেই ডিম বিক্রেতাকে।
ডিম বিক্রেতা জানান, মানিব্যাগটি পেয়েছেন এক পুলিশ সদস্য। তিনি আছরের নামাজ পড়তে গেছেন।
পরে সেই পুলিশ সদস্য এএসআই রাশেদ মোল্লা আসেন। তিনি মানিব্যাগটি তুলে দেন আবদুল আজিজের হাতে।
উল্লেখ্য, এএসআই রাশেদ মোল্লা মৌলভীবাজার কোর্টে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























