ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:২৪, ১৬ এপ্রিল ২০২১

মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে

অপরদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজারসহ সিলেট বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চল মৌলভীবাজার মৌসুম ভেদে দেশের বৃষ্টি প্রবণ ও শীতপ্রধান এলাকা। সাধারণত এই অঞ্চলে তুলনামূলক তাপপ্রবাহ কম থাকে। তবে সাম্প্রতিক সময়ে গ্রীস্ম ও বর্ষা মৌসুমে তাপ প্রবাহ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।  চৈত্র মাস থেকে শুরু হয় এই তাপপ্রবাহ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস দেখতে ক্লিক করুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়