ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০২, ১৭ এপ্রিল ২০২১

রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার নতুন প্রেসিডেন্ট হায়দারকে মৌলভীবাজার সানরাইজের শুভেচ্ছা

রোটার‌্যাক্ট জেলা সংগঠন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার  প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাউথ এশিয়ার নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা জানান রোটার‍্যাক্ট ক্লাব অফ মৌলভীবাজার সানরাইজ পরিবার ।

শুভেচ্ছা বার্তায় বলেন, রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ভারতের গুজরাটে রোটার‌্যাক্ট জোন ইনস্টিটিউট ২০২১ কর্তৃক রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানে। এই ৮টি দেশে মোট ৪১টি রোটার‌্যাক্ট জেলার কার্যক্রম রয়েছে।

জিয়া উদ্দিন হায়দার ২০১৮-১৯ রোটারি বর্ষে রোটার‌্যাক্ট সাউথ এশিয়ার জয়েন্ট সেক্রেটারি এবং ২০১৯-২০ রোটারি বর্ষে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি  ২০১১-১২ রোটারি বর্ষে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট হিসেবে এবং ২০১৭-১৮ রোটারি বর্ষে জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি  (ডিআরআর) হিসেবে রোটার‌্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নেতৃত্ব দেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়