মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২৯, ১৮ এপ্রিল ২০২১
লকডাউন না মানায় ২৭ মামলা, জরিমানা ৩৫ হাজার টাকা
মৌলভীবাজারে লকডাউনের পঞ্চমদিনেও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্টেটদের তৎপর থাকতে দেখা গেছে। লকডাউন ও সরকারি আইন প্রতিপালন নিশ্চিতে এদিনও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার গিয়াসনগর, মোকামবাজার, সরকারবাজার, কাজিরবাজার এলাকায় এবং জেলা সদরের ঢাকা বাসস্ট্যান্ড ও বেরীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ মামলায় ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা কাজিরবাজার এলাকার জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনকে সরকারি নির্দেশ অমান্য করায় ১৫ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৭ টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার শ্রীরামপুর এলাকার ইত্যাদি ফার্নিচারকে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০ হাজার টাকা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮ টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে গিয়াসনগর, মোকামবাজার ও জেলা সদরে পরিচালিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের সম্মিলিত অভিযানে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ১২ টি মামলায় ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। সর্বাত্মক লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























