নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০২১
শ্রীমঙ্গল এবং কুলাউড়ায় ট্রেন দূর্ঘটনার জন্য দায়ী সংস্কারহীন রেলপথ: তদন্ত কমিটি
ফাইল ছবি
শ্রীমঙ্গল এবং কুলাউড়ায় তেলবাহী ট্রেন দূর্ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের তদন্ত কমিটি। তদন্তে সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল-ভানুগাছ ও শ্রীমঙ্গল-রশিদপুর অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বলা হয়েছে।
গত ১৫ মার্চ প্রতিবেদন জমা দেওয়া হয় এবং প্রতিবেদনে জানানো হয় রশিদপুর-ভানুগাছ অংশের ট্রেন দুর্ঘটনার জন্য ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ ত্রুটিকে দায়ী করা হয়েছে। সেই সাথে সংস্কারহীন রেলপথ, পুরনো কালভার্ট ও সেতু, পুরনো ইঞ্জিন, অপর্যাপ্ত পাথর ছাড়াও পাহাড়ি রেলপথটি ট্রেন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, গত বছরের ৭ নভেম্বর সিলেটগামী তেলবাহী ট্রেনের বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ওয়াগন থেকে ডিজেল ও কেরোসিন পড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয় এবং সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এরপর গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনের ওয়াগনটি মৌলভীবাজারের কুলাউড়া ও ভাটেরা রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে যোগাযোগ বন্ধ ছাড়াও ওয়াগনের ডিজেল-কেরোসিন পড়ে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। এরপরই এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়।
তদন্ত প্রতিবেদটির সুত্রে জানা যায়, সিলেট রুটে সংস্কারহীন রেলপথ, পুরনো কালভার্ট ও সেতু, পুরনো ইঞ্জিন, অপর্যাপ্ত পাথর ছাড়াও পাহাড়ি রেলপথটি ট্রেন চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। জ্বালানি তেলবাহী ট্রেনগুলো ঝুঁকি নিয়েই চলাচল করছে। রেলপথের শ্রীমঙ্গল-ভানুগাছ ও শ্রীমঙ্গল-রশিদপুর সেকশন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উঁচু-নিচু ও অতিরিক্ত বাঁকের কারণে এ অংশে ট্রেনগুলো বেশি দুর্ঘটনার কবলে পড়ে। কমিটি শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে। এ সেকশনের মধ্যবর্তী দূরত্ব ১২ দশমিক ০৭ কিলোমিটার। পাহাড়ি টিলা ছাড়াও এ অংশে উঁচু-নিচু ঢাল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ায় লোডেড ট্রেনগুলো আপ ও ডাউনের সময় চালক নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেন না। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ট্রেন চালালে উঁচু ঢালে ওঠার সময় গতি কমে থেমে যায়। আবার ৪৫ কিলোমিটার গতি দিলে ঢাল সহজে পার হলেও অতিরিক্ত বাঁকের কারণে লাইনচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। কমিটি উঁচু-নিচু ঢাল ও বাঁক যৌক্তিক পর্যায়ে আনার সুপারিশ করেছে।
সংশ্লিষ্টরা জানান, গত ১৫ মার্চ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে প্রতিবেদন জমা দেন তিন সদস্যের কমিটির প্রধান রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রেলপথ) মো. মহিউদ্দিন আরিফ।
কমিটির এক সদস্য জানান, উঁচু-নিচু ঢাল এবং অতিরিক্ত বাঁক ছাড়াও বর্ষাকালে এ রেলপথে পাহাড়ি টিলার মাটি এসে জমে। বর্ষা মৌসুমে গাছের ঢালপালা পড়ে রেলপথটি ঝুঁকিপূর্ণ করে তোলে। দ্রুত সমস্যাগুলোর সমাধান করা না হলে আবারও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সিলেট রুটে বারবার ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পেয়েছি। সমস্যাগুলো মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ত্রুটিপূর্ণ ১২ কিলোমিটার রেললাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























