ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:২৭, ১৯ এপ্রিল ২০২১

করোনা: মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন করোনা রোগী।

সোমবার (১৯ এপ্রিল) সিভিল সার্জনের দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা শনাক্তের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ টি। যার মধ্যে পজিটিভ আসে ১৪ জনের। শনাক্তের হার ৩০ শতাংশ।

নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়ায় ১ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮ জন রয়েছেন। এর ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২২ জনে।

একদিনে সুস্থ হওয়া ১৭ জনের মধ্যে রাজনগরে ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১২ জন রয়েছেন। জেলা এখন পর্যন্ত করোনাকে জয় করেছনে ২ হাজার ২৭ জন।

করোনাভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।

বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৬৯ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজারে করোনা রোগী পাওয়া যায়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়