ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:৪১, ১৯ এপ্রিল ২০২১

লকডাউন অমান্য করায় কমলগঞ্জে ৬টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভানুগাছ বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

ভানুগাছ বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন চলাচালের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬টি মামলায় মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে থানা পুলিশের সহায়তায় ভানুগাছ বাজার ও মুন্সিবাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন।

লকডাউন কার্যকর করতে সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ প্রতিষ্টানকে ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়