ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২০:০৩, ১৯ এপ্রিল ২০২১

লকডাউনের মধ্যেই সড়ক দুর্ঘটনা, মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিহত মো. আবুল কাশেম

নিহত মো. আবুল কাশেম

লকডাউনের মধ্যেই মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলা খুশহালপুর মাদ্রাসার সামনে ধান বোঝাই ট্রাক পথচারী আবুল কাশেমকে (২৮) চাপা দিলে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম খুশহালপুর গ্রামের মৃত মো. আব্দুল রবের ছেলে।

স্থানীয় সোহেল আহমেদ জানান, দুপুরের দিকে ধান বোঝাই ট্রাক মাদ্রাসার সামনের ছোট ব্রিজের পাশে তাকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথে মাথায় রক্তক্ষরণ শুরু হয়।  হাসপাতারে নেওয়া পথে তিনি মারা যান।

নিহত মো. আবুল কাশেম স্থানীয় একটি মাদ্রাসার সাবেক ছাত্র।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়