মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২৪, ১৯ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে লকডাউনের ষষ্ঠ দিনে ৬১ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে প্রশাসনের তৎপরতা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের ষষ্ঠ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এসময় লকডাউন ও সরকারি আইন না মানায় সর্বমোট ৬১ হাজার জরিমানা আদায় করা হয়।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১.৩০ ঘটিকা থেকে বেলা ৩.৩০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড, চাঁদনীঘাট ব্রীজ, পশ্চিম বাজার, কুসুমবাগ ও বেরিরপার এলাকাসহ অন্যান্য উপজেলায় অভিযান চালানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪২ মামলায় ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। সর্বাত্মক লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























