ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৪০, ২০ এপ্রিল ২০২১

করোনায় ইতালিতে মৃত্যু, ২৬ দিন পর মৌলভীবাজারে দাফন

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার ২৬ দিন পর মৌলভীবাজারে এক প্রবাসীকে দাফন করা হয়েছে।

গত ২৪ মার্চ প্রবাসী মো. এরশাদ মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্যুবরণ করেন। তিনি শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডের বাসিন্দা।

সোমবার (১৯ এপ্রিল) রাতে ২৬ দিন পর দেশের বাড়ি শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডের কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি।

দাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, টিম লিডার আশরাফুল খাঁন রুহেল, দপ্তর সচিব সিরাজুল হাসান, টিম মেম্বার সোহান আহমদ, মাহবুবুর রহমান অপু, ইয়াসিন তালুকদার, রাফি খান।

এ বিষয়ে চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, জীবনের এই শেষ যাত্রায় আত্বীয় স্বজন কিংবা প্রতিবেশীরা নিরাপদ দুরত্ব থেকে দেখছেন কেউ কাছে আসছেন না করোনা উপসর্গ এর ভয়ে। পৃথিবীতে আমাদের এত ভালবাসা সম্পদ আর ক্ষমতার বাহাদুরি কিন্তু শেষ যাত্রায় কেউ পাশে নেই। কিছু নিয়েও যেতে পারব না। মহান আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি ও পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীসহ সকলকে হেফাজত করুন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়