ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪২, ২১ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনতাই

মৌলভীবাজার শহরের রিপন দেব নাথ (২৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বুধবার (২১ এপ্রিল) সকালে কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, রিপন দেব নাথ (২৮) মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ভুজবল গ্রামের নীলমনি দেবনাথের ছেলে।

রিপন দেবনাথ জানান, সকালে আমার মালিকানাধীন শমশেরগঞ্জ বাজারে অবস্থিত রেডিএন ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসনোগ্রাম মেশিন কেনার জন্য সিটি ব্যাংকে ৪ লাক্ষ টাকা জমা দিতে যাই। হঠাৎ একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা আমার হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হাতে রাখা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ছিনতাই বলছি। এছাড়াও বিষয়টি কতোটুকু সত্যমিথ্যা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আইনিউজ/শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়