কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:১৮, ২১ এপ্রিল ২০২১
কমলগঞ্জে খাসিয়া যুবককে অন্ধকার কক্ষে আটকে হাত-পা বেঁধে মারধর
মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা খাসিয়া পুঞ্জির পানজুমে প্রবেশ করে এ পুঞ্জির এক খাসিয়া যুবককে ধরে ঘটনাস্থলে প্রথম দফা মারপিট করা হয়। পরে আবার তার হাত-পা বেধে নিয়ে কুরমা বনবিট কার্যালয়ের একটি অন্ধকার কক্ষে আটকে রেখে অমানষিক নির্যাতন করা হয়।
বিকেলে পানপুঞ্জির সহকারী হেডম্যান একটি মুচলেকায় স্বাক্ষর দিয়ে আহত যুবকে ছাড়িয়ে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতিত যুবক কুরমা পান পুঞ্জির রিয়াং খংলার ছেলে ফরমি সুছিয়াং (২৮)। নির্যাতিত ফরমি সুছিয়াং আবার ফরেষ্ট ভিলেজার। কুরমা বনবিটের বনকর্মীরা এ নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১টায় এ ঘটনাটি ঘটে।
নির্যাতিত ফরেষ্ট ভিলেজার বুধবার (২১ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানায়, মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১টায় কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে কুরমা বনবিটের নব নিযুক্ত বিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ বনকর্মীরা পান জুমের ভেতর প্রবেশ করেন। করোনাকালে পানজুম এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয়না বলে এসময় পুঞ্জির যুবক ফরমি সুছিয়াং তাদের প্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
এতে বন প্রহরী জহির মিয়া,বন প্রহরী ফুরকান মিয়া ও নতুন বনবিট কর্মকর্তা রাজ্জাক আহমেদসহ ৪/৫ জন মিলে ফরমি সুছিয়াং কে ধরে নিয়ে লাঠি দিয়ে পেটায়। পরে আবার তার হাত-পা বেধে নিয়ে কুরমা বনবিটের একটি অন্ধকার কক্ষে আটকে রেখে অমানষিক নির্যাতন করে। এ ঘটনাটি দেখে দুটি শিশু কুরমা খাসিয়া পুঞ্জিতে খবর দিলে নির্যাতিত যুবকটির মামা ডালিম সুছিয়াং ও পুঞ্জির সহকারি মান্রী ছারলেস সু:ঙ এসে মঙ্গলবার বিকালে কুরমা বনবিট থেকে একটি মুচলকায় স্বাক্ষর দিয়ে আহত ফরমি সুছিয়াংকে ছাড়িয়ে নিয়ে পুঞ্জিতে প্রাথমিক চিকিৎসা দেন।
তার অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তাকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কুরমা খাসিয়া পুঞ্জির সহকারী মান্রী ছারলেস সু:ঙ মুঠোফোনে বলেন, তারা বনের জমিতে ফরেষ্ট ভিলেজার হিসেবে বসবাস করে পান চাষ করেন। তাদের যুবক যদি কোন অপরাধ করে থাকে তা হলে তার বিচার করা যেত। এভাবে বনে প্রথম দফা মারপিট করে আবার বনবিটে নিয়ে একটি অন্ধকার কক্ষে হাত-পা বেধে নির্যাতন করা উচিত হয়নি।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এভাবে কাউকে মারপিট করা ঠিক হয়নি।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যুবকটি বনের গাছ গাছালি ছাটাই করছিল। এজন্য তাকে শাসন করা হয়েছে। তবে মুচলেকা সম্পর্কে তিনি কিছুই বলেননি।
খাসিয়া মান্রীদের,সংগঠন 'খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি মাগুরছড়া পুঞ্জির মান্রী, জিডিসন প্রধান সুছিয়াং বলেন, এভাবে কাউকে হাত-পা বেধে মারধর করা ঠিক হয়নি। তিনি এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। সাথে সাথে তদন্ত পূর্বক সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























