মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:২৯, ২২ এপ্রিল ২০২১
করোনা: মৌলভীবাজারে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৫৫ জনে
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১১ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিভিল সার্জনের দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে পজিটিভ আসে ১৪ জনের। শনাক্তের হার ২৪ শতাংশ।
নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৩ জন রয়েছেন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৫ জনে।
একদিনে সুস্থ হওয়া ১১ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ৫৩ জন।
এছাড়া বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৭১ জন। যার মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ১৬৯ জন এবং হাসপাতালে রয়েছেন ২ জন।
করোনাভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়তে পারেন -
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























