ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৪৪, ২২ এপ্রিল ২০২১

করোনা দুর্গতদের মাঝে প্রিমিয়িার ব্যাংকের ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক লি. মৌলভীবাজার শাখা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২৫০টি পরিবারের নিকট ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার শহরের স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে ত্রাণ বিতরণ করে ব্যাংকটির মৌলভীবাজার শাখা। এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো. আশরাফ-উল-আলম, মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকতসহ প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী জানান, প্রিমিয়ার ব্যাংক এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশনায় ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী একযোগে বিভিন্ন স্থানে এই দুর্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পরে ব্যাংকটির চেয়ারম্যানসহ দেশের সকল মানুষ ও দেশের কল্যাণে দোয়া কামনা করা হয়।

আইনিউজ/এ.এ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়