ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৪, ২২ এপ্রিল ২০২১

বাঁশখালীতে শ্রমিক নিহতের বিচার দাবিতে মৌলভীবাজার বাসদের মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে আন্দোলনরত বিদ্যুৎকেন্দ্র শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা। একই সময় তারা আরও কয়েকটি দাবি তুলে ধরেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাসদের নেতা কর্মীরা অংশ নেন।

এসময় নেতারা বলেন, বাঁশখালীতে গুলি করে শ্রমিক হত্যায় দায়ি মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

এছাড়া মানববন্ধনে লকডাউনে সকল শ্রমজীবীদের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান, নিম্ন আয়ের শ্রমজীবীদের ওপর প্রশাসনিক নিপিড়ন বন্ধ করা এবং মৌলভীবাজার জেলায় করোনার নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপনসহ সার্বক্ষণিক সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

আইনিউজ/টিজে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়