কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:০৬, ২২ এপ্রিল ২০২১
কমলগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুুলছাত্রীর মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম (১৪) ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সেহরী খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে রান্নাঘরে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে যায়। এ সময় একটি ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুাতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























