নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:২৮, ২২ এপ্রিল ২০২১
মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া গরমের দাবদাহ কমে যেতে পারে
প্রতীকী ছবি
গতরাতে প্রায় সারাদেশের উপর দিয়েই বয়ে গেছে কালবৈশাখী। এর কারণে মৌলভীবাজারে কমে যাবে দিন ও রাতের তাপমাত্রা।
আজ রাতেও মৌলভীবাজার, সিলেটসহ ঢাকা-চট্টগ্রামে বয়ে যেতে পারে কালবৈশাখী। দেশজুড়েই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) রাতে দেশের বিভিন্ন এলাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড়।
আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের প্রায় সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ছাড়াও আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























