মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:১৬, ২২ এপ্রিল ২০২১
করোনায় শেষ স্বপ্ন: এক মাসের মাথায় ফিরল লাশ, যাওয়া হলো না যুক্তরাজ্যে
চল্লিশ ঊর্ধ্বে বয়স প্রবাসী আজির মিয়া। বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে পরিবারকে সচ্ছল রাখতে পাড়ি জমান দূর প্রবাসে। জীবনের বেশিরভাগ সময় পরিবারকে রেখে প্রবাসে কাটান। প্রবাস থেকে দেশে চলে আসেন একেবারে, আত্মীয়-স্বজন সবাইকে বলছিলেন আর যাবেন না কাতারে।
হঠাৎ করেই কি ভেবে আবার কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং চলেও গেলে। যাওয়ার ৩১ দিনের মাথায় আবারও ফিরলেন দেশে, কিন্তু লাশ হয়ে।
মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামের এর বাসিন্দা প্রবাসী মোঃ আজির মিয়া গত ১৪ মার্চ বাংলাদেশ থেকে কাতারে যান । যাওয়ার কিছুদিন পরেই অসুস্থ হয়ে পরেন। দেখা দেয় করোনার উপসর্গ। হাসপাতালে ভর্তি হন এবং করোনায় আক্রান্ত হয়ে ১৭ এপ্রিল মারা যান তিনি।
দেশে লাশ আসে বৃহস্পতিবার (২২ এপ্রিল)। আপনজন বলতে চাচাতো ভাই, বোনের জামাই। আজির মিয়া ২ ছেলে ও এক মেয়েসহ স্ত্রী নিয়ে যুক্তরাজ্যে বসবাস করতেন।
আয়ের বড় একটি অংশ পরিবারকে যুক্তরাজ্যে পাঠাতে ও বসবাসের পেছনে ব্যয় করতেন। দুই বছর পর তিনিও পরিবারের কাছে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের জন্য সকল প্রস্তুতি শেষ করেন। সব স্বপ্ন তছনছ করে দিল করোনা। ছেলে মেয়ে তার বাবকে শেষ দেখাটা দেখতে পারলো না।
করোনায় মৃত্যুর কারণে যখন লাশের কাছে আসতে চান না গ্রামের মানুষ, তখন লাশ দাফনের জন্য যোগাযোগ করা হয় বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির দাফন-কাফন ও সৎকার টিমের সাথে।

সকাল ১০টায় শুরু করে ১২টা পর্যন্ত এই দাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, টিম লিডার আশরাফুল খাঁন রুহেল, দপ্তর সচিব সিরাজুল হাসান, টিম মেম্বার সোহান রহমান, ইয়াসিন তালুকদার, মারুফ আহমদ খান পাভেল, নাঈম আহমেদ সানি।
মানবতার কল্যানে নিবেদিত একঝাঁক তরুণের নেতৃত্বে মৌলভীবাজার জেলার সামাজিক ও সেচ্ছাসেবী এ সংগঠন ২০০১ সাল থেকে কাজ করছে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নে। এই করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের কোনও বিনিময় ছাড়াই ছুটে যায় দাফন-কাফন এ সৎকারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির দাফন-কাফন ও সৎকার টিম।
জীবনের এই শেষ যাত্রায় আত্বীয় স্বজন কিংবা প্রতিবেশীরা নিরাপদ দুরত্ব থেকে দেখছেন কেউ কাছে আসছেন না করোনার ভয়ে।
করোনায় মৃত্যুবরণকারীর স্বজন ফজলু মিয়া আইনিউজকে বলেন, আমার বোনের স্বামী কাতারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ উনার লাশ দেশে এসেছে। যেহেতু করোনায় মারা গেছেন তাই ঝুঁকি এড়াতে আমি বোরহান উদ্দিন সোসাইটিকে জানাই। তারা এসে লাশের দাফন সম্পূর্ণ করেছেন। কোন প্রতিদান গ্রহণ ছাড়াই এরকম একটি মহৎ কাজে তারা এগিয়ে এসেছেন, এজন্য তাদের কাছে কৃতজ্ঞ।
শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব আইনিউজকে বলেন, আমরা এ পর্যন্ত ২০টি দাফন ও সৎকার করেছি। আমরা একেকটি দাফনে গিয়ে একেক রকমের অভিজ্ঞতা অর্জন করেছি। অনেকে এসে জানাজা পরছেন কিন্তু লাশ কিংবা কবরের পাশে কেউ আসছেন না। আমাদের টিমের দৃঢ় মনোবল আছে, যতই ক্লান্তি আসুক আমাদের এই মানবিক কাজটি থামিয়ে রাখবো না। আমরা কিছুদিন পর অক্সিজেন সার্ভিস ও করোনা নমুনা সংগ্রহের উদ্যোগ নিবো।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























