ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৫, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩৪, ২৩ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে পৌঁছেছে প্রধানমন্ত্রীর সহায়তা, শনিবার থেকে বন্টন

সংগৃহীত ফাইল ছবি

সংগৃহীত ফাইল ছবি

চলমান লকডাউনে কর্মহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্য সয়াহতা এসে পৌঁছেছে মৌলভীবাজারে। শনিবার থেকে তা বন্টন করা হবে। 

বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, আমরা আজ সকল ইউএনওসহ দায়িত্বশীলদের নিয়ে মিটিং করব। সবাইকে যার যার দায়িত্ব ও বণ্টনের প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া হবে। সেই সাথে শনিবার থেকে মৌলভীবাজারের ৭ টি উপজেলায় ত্রাণ বণ্টন শুরু হবে। মূলত করোনার কারণে চলমান সংকটে কর্মহীন মানুষদের জন্য এই সহায়তা। 

আমরা ইতিমধ্যে ১৮শ পরিবারের তালিকা করেছি । এই তালিকা প্রতিমুহুর্তে যাচাই বাচাই করা হবে এবং প্রয়োজনীয় ও উপযুক্ত নতুন নাম সংযুক্ত করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়