মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৯, ২৩ এপ্রিল ২০২১
করোনাভাইরাস
মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন আরও ২৩ জন
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন করোনা রোগী।
শুক্রবার (২৩ এপ্রিল) সিভিল সার্জনের দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে পজিটিভ আসে ৯ জনের। শনাক্তের হার ১৯ শতাংশ।
নতুন শনাক্ত ৯ জনের মধ্যে কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪ জন রয়েছেন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৬৪ জনে।
একদিনে সুস্থ হওয়া ১১ জনের মধ্যে কমলগঞ্জের ৪ জন,শ্রীমঙ্গলের ৮ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১ জন। জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ৭৬ জন।
এছাড়া বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৫৭ জন। যার মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ১৫৩ জন এবং হাসপাতালে রয়েছেন ৪ জন।
করোনাভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে মৌলভীবাজারে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। যার মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ৫ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জের ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন এবং বড়লেখায় ১ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























