ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫৬, ২৪ এপ্রিল ২০২১

খাস ভূমিতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৮

পুড়ে যাওয়া মোটরসাইকেল

পুড়ে যাওয়া মোটরসাইকেল

মৌলভীবাজারের রাজনগরে অবৈধ ভাবে খাস ভূমিতে বালু উত্তোলন নিয়ে বাগান কর্তৃপক্ষ ও বস্তিবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চা বাগানের ম্যানেজারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরভাগ চা বাগানের অফিস সংলগ্ন খাস ভূমিতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তরভাগ এলাকার বড়দল গ্রামের শাহ আমীর আলীর ছেলে সুয়েব ও কয়ছর উত্তরভাগ ছড়ার বালু মহালের ইজারাদার। শুক্রবার দুপুরে তারা পার্শ্ববর্তী উত্তরভাগ বাগানের মামলাধীন খাস ভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন করতে গেলে বাগানের ম্যানেজার বাধা দেন। 

এ সময় সুয়েব ও কয়ছর তার এলাকার লোকজন নিয়ে বাগান কর্তৃপক্ষের উপর হামলা চালায়। এতে আহত হন উত্তরভাগ বাগানের ম্যানেজার মো. লোকমান চৌধুরী (৫৪), তার গাড়ি চালক শিবুল সরকার (৪০), বাগানের সহকারী ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান (৫০), বালু মহালের ইজারাদার সুয়েব ও তার ভাই কয়েছসহ আটজন।

সংর্ঘষ চলাকালে বাগানের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের নিরাপত্তার জন্য বাগানী রেওয়াজ অনুযায়ী পাগলা ঘণ্টি বাজায়। এ সময় চা-শ্রমিকরা জড়ো হয়ে প্রতিপক্ষের উপর হামলার প্রস্তুতি নেয়। এসময় বিক্ষোব্ধ শ্রমিকরা প্রতিপক্ষের দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, স্থগিতাদেশ ভূমি থেকে বালু উত্তোলন করায় বাগান কর্তৃপক্ষের সাথে বালু মহাল ইজারাদারদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, বাগান কর্তৃপক্ষের দাবি তাদের মামলাধীন স্থগিতাদেশ ভূমি থেকে ইজারাদার অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমরা বিষয়টি পরে দেখবো।

আইনিউজ/আব্দুল আজিজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়