মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১০, ২৫ এপ্রিল ২০২১
খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেলো শিশুর
মৌলভীবাজারের কুলাউড়ায় মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর । রোববার দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর জয়চণ্ডী গ্রামের রফিক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
শিশুটির নাম মরিয়ম বেগম (৩)। মরিয়ম একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর গ্রামের শাহীন মিয়া ও আফিয়া বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার নবীনগর এলাকার শাহীন মিয়ার স্ত্রী আফিয়া বেগম শিশু কন্যা মরিয়মকে নিয়ে উত্তর জয়চণ্ডীতে রফিক মিয়া ও আঙ্গুরী বেগম দম্পতির (বোনের বাড়ি) বাড়িতে আসেন।
রোববার দুপুরে ঘরের সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় মরিয়ম। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি বাড়ির লোকজন। পরে বাড়ির পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত বলে ঘোষণা করেন।
ইউপি সদস্য লোকমান মিয়া পানিতে ডুবে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























