মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:১২, ২৬ এপ্রিল ২০২১
রাতের আঁধারে ছিন্নমূল মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে ডিসি
রাতের আঁধারে বাড়িতে বাড়িতে ঘুরে করোনা আক্রান্ত পরিবার এবং ছিন্নমূল মানুষের কাছে 'প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার' পৌঁছে দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
রোববার (২৫ মার্চ) রাতে মৌলভীবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত বিভিন্ন পরিবারের কাছে এবং ছিন্নমূল মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সাথে ছিলেন।
প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেলসহ ১৮ কেজির খাদ্য সামগ্রী।

রাতের আঁধারে বৃদ্ধার দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসেন জেলা প্রশাসক
কর্মহীন ২ হাজার পরিবারে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার
মৌলভীবাজার স্টেডিয়ামের বিশাল মাঠজুড়ে খাদ্য সামগ্রীর প্যাকেট সাজানো। করোনাকালে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। দুর্দিনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা।
শনিবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ৫০০ জন কর্মহীন মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র ফজলুর রহমান।
জেলার সাতটি উপজেলায় ২০০ করে ১৪০০ পরিবারসহ মোট দুই হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেলসহ ১৮ কেজির খাদ্য সামগ্রী। পরিবহন শ্রমিক, সেলুন, কমিউনিটি সেন্টার, ভিডিওগ্রাফার, বিউটি পার্লারসহ বিভিন্ন পেশার হতদরিদ্র কর্মহীন পরিবার এসব খাদ্য সামগ্রী পেয়েছেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, গত বছর লকডাউনে প্রত্যকটি শ্রেণি পেশার মানুষের জন্য প্রধানমন্ত্রী ভেবেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। এবারের লকডাউনেও কর্মহীনদের পাশে প্রধানমন্ত্রী আছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেয়র ফজলুর রহমান বলেন- এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

শনিবার ত্রাণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর নাহিদ হোসেন ও পার্থ সারথি পাল, সাংবাদিকগণ, রাজনৈতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























