ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০১:০০, ২৭ এপ্রিল ২০২১

গ্রামের মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠালেন যুক্তরাজ্য প্রবাসী

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে দেশে আসতে পারেননি, তবুও মৌলভীবাজারে নিজের গ্রামের মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ।

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বড়গাঁওয়ে দরিদ্র মানুষর মধ্যে প্রবাসী ফারুক আহমদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করেছে তোয়ান ফাউন্ডেশন ওয়েলফেয়ার ট্রাস্ট পরিবার।

রোববার (২৫ এপ্রিল) শতাধিক দরিদ্র ও কর্মহীন-দিনমজুর মানুষের মাঝে সংস্থাটি চাল, ডাল, তেল, লবণ, ছোলা ও পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

তোয়ান ফাউন্ডেশন ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সদস্য সৈয়দ রিমুল আহমদ জানান, প্রবাসী ফারুক আহমদ নানাভাবে গ্রামবাসীর পাশে দাঁড়ান। বছরজুড়ে তিনি সহয়াতা করে থাকেন। তাঁর প্রতিষ্ঠিত তোয়ান ফাউন্ডেশন পরিবার প্রতি বছরের মতো এবারও রাজনগর উপজেলার বড়গাঁও এবং মৌলভীবাজার শহরের নিজ  এলাাকায় ২০০ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেছে। 

এদিকে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফারুক আহমদ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়