ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৫৮, ২৭ এপ্রিল ২০২১

কমলগঞ্জে আ.লীগ নেতা আব্দুস সামাদের মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মরহুম মো. আব্দুস সামাদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৬ এপ্রিল) সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসুচি পালন করা হয়।

মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের নৈনারপার বাজারস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে শোক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম খোকনের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজির বক্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রেজাউদ্দীন রাজু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, নৈনারপার জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন মাহবুব, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাঊেশ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, শিক্ষক আব্দুল গণি দুলাল, সমাজসেবক আবুল কাহের অশ্রু প্রমুখ।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়