মাধবপুর প্রতিনিধি
আপডেট: ১২:৫৫, ২৭ এপ্রিল ২০২১
না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম আরজু মাস্টার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক, বিশিষ্ট বিচারক, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম আরজু মাস্টার মারা গেছেন।
সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে অসুস্থ অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবসর প্রাপ্ত এই শিক্ষক নিজ এলাকায় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা।
উল্লেখ্য মরহুমের বড় ছেলে আশরাফুজ্জামান আশিক মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত।
অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম আরজু ৪ সন্তানের জনক এবং তারা সবাই নিজ নিজ পেশাতে প্রতিষ্ঠিত।
দেশপ্রেম, সমাজসেবা এবং ন্যায় বিচারের পাশাপাশি পিতা হিসেবে ৪ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর বড় ছেলে আশরাফুজ্জামান আশিক লেখাপড়া শেষে ৩২ তম বিসিএসের মাধ্যমে সরকারি সুফিয়া মহিলা কলেজে কর্মরত ছিলেন। পরবর্তীতে ৩৩ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে বাংলাদেশের পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেলে কর্মরত আছেন।
আরেক ছেলে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে নিজেকে চিকিৎসা সেবায় যুক্ত করেছেন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও প্রতিষ্টিত করেছেন তিনি ।
বড় মেয়ে নাজমুননাহার লেখাপড়া শেষ করে শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করেছেন এবং ছোট মেয়ে বদরুন্নাহার শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত আছেন।
আরজু মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদ এর সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ও কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
সেই সাথে মরহুমের পরিবার সবার কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























