মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৩৬, ২৮ এপ্রিল ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ৫ জনকে। এদিন জেলাটিতে সুস্থ হয়েছেন ১৫ জন করোনা রোগী।
বুধবার (২৮ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন শনাক্ত ৫ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আওতাধীন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৯৪ জনে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৌলভীবাজারে ২৮ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ১৩০ জন।
এছাড়া বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৩১ জন। যার মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ১২৩ জন এবং হাসপাতালে রয়েছেন ৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























