মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:২৮, ২৯ এপ্রিল ২০২১
মৌলভীবাজার জেনারেল হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার
করোনা মহামারীতে রোগীদের অক্সিজেন সংকট নিরসন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পেলো ৫০টি অক্সিজেন সিলিন্ডার।
অগ্রণী ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং পৌর মেয়র ফজলুর রহমানের উদ্যোগে আবুল খায়ের গ্রুপ-এর অর্থায়নে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। করোনা রোগীর চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে জেলা প্রশাসক ও পৌর মেয়রের তৎপরতায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেয় প্রতিষ্ঠানটি।
৫০টি সিলিন্ডারের মধ্যে ১৫ লিটারের ২০টি এবং ৩০ লিটারের ৩০টি অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের ডিজিএম মো. আব্দুল লতিফ, আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি মো. আলাউদ্দিন, পৌর কাউন্সিলর পার্থ সারথি দত্ত কাননগো, সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন, বর্তমানে মৌলভীবাজারে করোনা পরিস্থিতি সারা দেশের তুলনায় বেশি। আমাদের ১৬০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এই কঠিন সময়ে রোগীদের জন্য আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছি। যা রোগীদের জন্য খুব উপকার হবে। একজন রোগী অক্সিজেনের জন্য যে কষ্ট পায় তা খুবই দুর্বিসহ। হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
মেয়র ফজলুর রহমান বলেন, 'সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজারে যেন অক্সিজেন সংকট না হয়, সেজন্য আমি এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান অগ্রণী ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলামের সাথে কথা বলি। তাঁর মাধ্যমে আবুল খায়ের গ্রুপের কাছ থেকে সিলিন্ডারগুলো পাওয়া গেছে।' এই অনুদানের জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান মেয়র ফজলুর রহমান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমরা সকলে মিলে করোনার সাথে যুদ্ধ করছি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৫০ সিলিন্ডার সংযোজন হওয়া নিঃসন্দেহে স্বস্তির। এজন্য জেলা প্রশাসকও অগ্রণী ব্যাংকের এমডি ও আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























