ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৯, ২৯ এপ্রিল ২০২১

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ মৌলভীবাজার জেলার আহবায়ক মইনুর রহমান মগনুর সভাপতিত্ব এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির সদস্য আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে করোনা পরিস্থিতিতে দরিদ্র শ্রমজীবীদের ১ মাসের খাবার ও নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান, প্রতিদিন ১ লাখ করোনা টেস্ট নিশ্চিত করা এবং সকলকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান, জেলা হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং আইসিইউ বেড নিশ্চিত করা। মধ্যবিত্ত ওনিম্নবিত্তদের স্বল্পমূল্যে রেশন প্রদান করা।

সমাবেশে বক্তারা বলেন, বাঁশখালিতে শ্রমিক হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়াও শিক্ষার্থী মুনিরার আত্মহত্যায় প্ররোচনাকারী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়