কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:১৪, ৩০ এপ্রিল ২০২১
চা শ্রমিককে কুপিয়ে হত্যা, র্যাবের হাতে চাচা গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম গাছ নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামী চাচা মনোহর গোয়ালাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত সাংবাদিকদের জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিল।
শুক্রবার (৩০ এপ্রিল) র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে প্রধান আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাত ভাইয়েরা মিলে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করে। এ ঘটনার পর দিন কমলগঞ্জ থানা পুলিশ ৪ জন গ্রেফতার রয়েছে। তবে ঘটনার প্রধান আসামী পলাতক ছিল।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























