মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৫১, ১ মে ২০২১
আগুনে পুড়লো চার পরিবারের বসতঘর, ধান-চাল
মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে চার পরিবারের টিনের তৈরী বসত ঘর, ধান-চালসহ নগদ টাকা পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১ মে) সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহুর্তে ছড়িয়ে পড়লে পাশের আব্দুল অহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘর ও পুড়ে যায়।

ঘরের মালিক ইলিয়াছ মিয়া বলেন, প্রথমে বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়েছে এর পর আগুন লেগেছে। আগুনে আমার ঘর ও ঘরের আসবাবপত্র ছাড়াও ধান-চালসহ নগদ ১০ হাজার টাকা পুড়ে গেছে।
আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আব্দুল আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়েছে।
ফায়ার সার্ভিস রাজনগর স্টেশনের ইনচার্জ আলী হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ পরিবারের লোকজনের দাবী অনুযায়ী ৫ লাখ টাকা হবে। আমরা এখনও হিসেব করিনি।
আইনিউজ/শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























