কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৫২, ২ মে ২০২১
গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর উদ্যোগে
কমলগঞ্জে ১০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ মে) বেলা ২টায় পতনঊষার ইউনিয়নের রসিদপুর গ্রামে আয়ারল্যান্ড প্রবাসী এম, এ, মোহিতের বাড়ির সামনে ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।
এলাকার প্রবীণ মুরব্বি হাজী আ. জব্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সায়েক আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, মো. আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে ১০০ পরিবারকে পরিবার প্রতি ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। দেশের এই দুর্যোগময় মুহুর্তে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের পাশাপাশি সকল কর্মহীন ও দরিদ্র মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























