নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১২, ৩ মে ২০২১
প্রধানমন্ত্রী সবসময় জনগণের কথা চিন্তা করেন: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষ যাতে করোনাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ না হয়, মানুষ যাতে অসহায় না হয়ে পড়েন এবং মানুষের যেন খাদ্যের অভাব না হয় এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে।
সোমবার (২ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, কৃষকগণ যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায়, বঞ্চিত না হয় বা প্রতারিত না হয় সে দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামারি কালে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দুরত্ব মেনে চলা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সােয়েব আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মােহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান।
উল্লেখ্য, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার জন্য জন প্রতি ৫০০/- টাকা ও ৪৫০/- টাকা হারে ১৬ হাজার ৭ শত ০৮ টি পরিবারকে মোট ৭৭ লক্ষ ৮৩ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























