কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৪৬, ৩ মে ২০২১
কমলগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও জরিমানা আদায়
বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কমলগঞ্জে বাজার তদারকি করে এবং অনিয়মের কারণে ব্যবসায়ীদের জরিমানা ও আদায় করেছে।
সোমবার (০৩ মে) ভোক্তা অধিকার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, কালেঙ্গা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করার তাকে রাখা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১০ হাজার টাকা, কনিকা ফার্মেসীকে ২ হাজার টাকা, অলি ফার্মেসীকে ৫ শত টাকা, প্রভাতী ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্য যাচাই করা হয়।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যম‚ল্যে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সঠিকভাবে পণ্য দ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।
উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।
আইনিউজ/প্রনীত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























