কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৭, ৩ মে ২০২১
আপডেট: ২৩:৪৩, ৩ মে ২০২১
আপডেট: ২৩:৪৩, ৩ মে ২০২১
কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিবন্ধী, কর্মহীন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর বখতিয়ার খান, দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, মোঃ ছাদ আলী, গোলাম মুগ্নি মুহিত, মোঃ আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা প্রমুখ।
আইনিউজ/প্রনীত/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























