মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:১৫, ৫ মে ২০২১
মৌলভীবাজারে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
মৌলভীবাজারে চলমান লকডাউনের মাঝে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বুধবার (৫ মে) অগ্রণী ব্যাংকের অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৫৪ জন কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১৫৪ জন কর্মহীনদের মধ্যে ২৭ জন পত্রিকা হকার, ২১ জন ফুলের কারিগর, ২৬ জন মুচি, ৩০ জন সেলুনের কর্মচারী ও ৫০ জন ইমাম ছিলেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, একটি কাপড়, আধা লিটার তেল, একটি সাবান, এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি ডাল।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এমন অবস্থায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই গতবারের মতো এবারও সেই সকল মানুষের পাশে আছে সরকার।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























