ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ৫ মে ২০২১
আপডেট: ০০:১৮, ৬ মে ২০২১

রাজনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই চার পরিবার পেল নতুন ঘর

মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে চার পরিবারের টিনের তৈরী বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়। বুধবার (৫ মে) আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে আগুনে বসতবাড়ি হারানো সেই অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণ করে দেওয়া হয়।

গত ১ মে সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহুর্তে ছড়িয়ে পড়লে পাশের আ. আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়ে যায়।

উল্লেখ্য, এ অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে। এগুলো নজরে আসে মৌলভীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপুর। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন। 

আইনিউজ/শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়