কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৩৮, ৬ মে ২০২১
শমশেরনগরে এতিম ও দরিদ্র শিশু-কিশোরদের মধ্যে ঈদের কাপড় বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশু, কিশোর ও নারীদের মধ্যে ঈদের উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে।
স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর মৌলভীবাজার শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ইসলামিক মিশন শমশেরনগর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কাপড় বিতরণ করা হয়।
সাংবাদিক নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও আলমগীর হোসেন এর সঞ্চালনায় ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক। বক্তব্য রাখেন শমশেরনগর ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মোমিনুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশু, কিশোর ও নারীদের মধ্যে নতুন জামা, সার্ট, থ্রি-পিচ ও শাড়ি বিতরণ করা হয়। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান নূরজাহান শিল্পী জানান, করোনাকালীন সময়ে অসহায় ও দরিদ্র লোকদের মধ্যে মানবিক কল্যাণে তাদের ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে। এধরণের উদ্যোগে কিছুটা হলেও শিশু-কিশোরদের হাসি ফুটাতে সক্ষম হবো।
আইনিউজ/সাজু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























