ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৬ মে ২০২১
আপডেট: ২১:৩২, ৬ মে ২০২১

কাঠের ফার্নিচারের ভিতর ১২০ কেজি গাঁজা, র‍্যাবের অভিযানে আটক

ফার্নিচারের ভিতরে বিশেষ কৌশলে গাঁজা ঢুকিয়ে পাচার কালে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে ১২০ কেজি গাঁজা, ৫টি কাঠের ফার্নিচার ও একটি পিকআপ গাড়ি আটক হয়।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এ র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এ বিষয়ে অবহিত করেন। 

তিনি জানান, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পন্থায় ফার্নিচারের ভিতরে ঢুকিয়ে পাচারকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় থেকে একটি পিকআপ ভ্যানে ৫টি কাঠের ফার্নিচার আটক করা হয়। এ সময় পিকআপ গাড়ির চালক ও গাঁজার মালিক পালিয়ে যায়।

পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় লুকিয়ে বক্স করে রাখা ১২০ প্যাকেট গাজা পাওয়া যায়। তিনি জানান, প্রতি প্যাকেটে গাঁজার পরিমান এক কেজি করে মোট ১২০ কেজি। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা। এ ব্যাপারে গাঁজার মালিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার আবডার হাওর এর বাসিন্দা মৃত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া (২৬) ও ট্রাকের মালিক একই থানার শাহবাজপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

আইনিউজ/সাজু/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়