ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ৬ মে ২০২১
আপডেট: ২১:২৭, ৬ মে ২০২১

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৩ হাজার ৮১ জনের  মাঝে (জি.আর) নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মে) সকাল ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের জনপ্রতি ৪৫০ টাকা করে (জি.আর) নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন সাবেক চিফ হুইফ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে (জি,আর) নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, মহিলা কাউন্সিলর মোছা. মুসলিমা বেগম প্রমুখ। এছাড়া কমলগঞ্জের পতনঊষার, শমশেরনগরসহ বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জিআর এর নগদ অর্থ বিতরণ করা হয়।

আইনিউজ/প্রনীত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়